হত্যা এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য কি ?
১) নরহত্যা তথা Homicide দুই ধরনের হয় ।যথা : হত্যা ( Murder ) এবং উদ্দেশ্যবিহীন নরহত্যা ( Culpable Homicide) যা ৩০০ ধারায় হত্যার সংজ্ঞা
থেকে পার্থক্য করা অনেকটা কঠিন ।
২) ১৮৭৬ সালে Reg বনাম Govinda [ IL R Bom 342 ] নামক মামলায়
বিচারপতি মেল্ভিল হত্যা এবং উদ্দেশ্যবিহীন নরহত্যা তথা ধারা ৩০০ এবং
২৯৯ এর মধ্যে নিম্নলিখিত পার্থক্য নির্ধারণ করেছেন যা থেকে হত্যা এবং
উদ্দেশ্যবিহীন নরহত্যার পার্থক্য অতি সহজেই বুঝা যায় :
৩) হত্যা এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য
(১) যে ক্ষেত্রে হত্যা করার উদ্দেশ্য নিয়ে কাউকে মেরে ফেলা হয় তাহলে উহা সর্বদাই হত্যা । অন্যদিকে হত্যার উদ্দেশ্য না থাকা সত্ত্বেও কেউ যদি মারা যায় তাহলে সে ক্ষেত্রে বিষয়টি উদ্দেশ্য বিহীন নরহত্যাও হতে পারে আবার হত্যাও হতে পারে ।
( ২) যে ক্ষেত্রে হত্যা করার উদ্দেশ্য নেই কিন্তু ভিকটিম -কে মেরেছে বা আঘাত করেছে তাতে যেকোনো মানুষের মৃত্যু নিরঞ্চিত ( most probably) তাহলে উহা হত্যা হবে ।অন্যদিকে যদি প্রমান পাওয়া যায় যে ,অভিযুক্ত ব্যাক্তি যেভাবে ভিকটিমকে মেরেছে বা আঘাত করেছে তাতে কোন মানুষর মৃত্যু ঘটতে পারে ( if death is a likely result )তাহলে উহা উদ্দেশ্যবিহীন নরহত্যা বলে পরিগণিত হবে ।
(৩) যদি বিশেষ অবস্থা ,পরিস্থিতি বা বিশেষ পারিপার্শ্বিকতায় প্রমান করা
যায় যে ,অভিযুক্ত ব্যাক্তি জানতো যে ,তার আঘাতে স্বাভাবিকভাবে অবস্থার
প্রেক্ষিতে মৃত্যু বরন করবে ,তাহলে ইহা হত্যা বলে গণ্য হবে ।অন্যদিকে
যদি এরূপ না জানা থাকে তাহলে উহা উদ্দেশ্যবিহীন নরহত্যা বলে গণ্য হবে
বা হতে পারে ।
(৪) যদি প্রমান করা যায় যে ,অভিযুক্ত ব্যাক্তি যে আঘাত করেছে তাতে ভিকটিম মৃত্যুবরন করতে পারে ( Likely to cause death ) তা হলে উহা উদ্দেশ্যবিহীন নরহত্যা হবে ।অন্যদিকে যদি প্রমান করা যায় যে ,যে আঘাত করেছে তা স্বাভাবিক অবস্থার প্রেক্ষিতে ভিকটিম এর মৃত্যু ঘটতে পারে (sufficient is the ordinary course of nature to cause death ) তাহলে উহা হত্যা বলে গণ্য করা হবে ।
(৫) সকল উদ্দেশ্যবিহীন নরহত্তা হত্যার সংজ্ঞার অন্তর্ভুক্ত কিন্তু
সকল হত্যা উদ্দেশ্যবিহীন নরহত্যা নহে ।
(৬) হত্যার শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবতজীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড।
অনদিকে ,উদ্দেশ্যবিহীন নরহত্যার ক্ষেত্রে শাস্তি যাবতজীবন কারাদণ্ড
এবং ক্ষেত্রবিশেষে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডসহ অর্থদণ্ড ।

No comments